Bartaman Logo
৩১ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বৃষ্টি উপেক্ষা করেই চন্দ্রকোণায় ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা

সকাল থেকে একটানা প্রবল বৃষ্টি। কিন্তু তাকে উপেক্ষা করে ২১জুলাইয়ের বিশেষ প্রস্তুতি সভা করল চন্দ্রকোণা-২ ব্লক তৃণমূল কমিটি।

বৃষ্টি উপেক্ষা করেই চন্দ্রকোণায় ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০

সংবাদদাতা, ঘাটাল: সকাল থেকে একটানা প্রবল বৃষ্টি। কিন্তু তাকে উপেক্ষা করে ২১জুলাইয়ের বিশেষ প্রস্তুতি সভা করল চন্দ্রকোণা-২ ব্লক তৃণমূল কমিটি। মঙ্গলবার শহরের টাউন হলে ওই প্রস্তুতি সভা হয়। বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা ও রেনকোট নিয়ে কর্মীরা সভায় হাজির হন।

Advertisement

ওই সভায় দলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক আশিস হুদাইত, ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই, তৃণমূল যুব’র ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী, চন্দ্রকোণা পুরসভার চেয়ারপার্সন প্রতিমা পাত্র, ব্লকের ছ’টি অঞ্চলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তৃণমূল নেতারা বলেন, বাংলার মানুষ সিপিএমের অত্যাচারের কথা সারা জীবন মনে রাখবে। তাই ২১জুলাই আমাদের কাছে আবেগ। যতই বৃষ্টি বা দুর্যোগ আসুক, শহিদের আত্মত্যাগকে স্মরণ করতে কোনও বাধাই আমাদের আটকাতে পারবে না।
শাসকদলের চন্দ্রকোণা-২ ব্লক সভাপতি তথা চন্দ্রকোণা-২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হীরালাল ঘোষ বলেন, আমরা দলের জন্মলগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে সিপিএমের হার্মাদদের হাতে মার খেয়ে তৃণমূল করে এসেছি। সারাজীবন আমাদের নেত্রীর সঙ্গেই থাকব। হীরালালবাবুর আক্ষেপ, কিছু স্বার্থান্বেষী মানুষ এই দলে ঢুকে ক্ষতি করার চেষ্টা করছে। তারা দলের কথা ভাবে না। নিজের স্বার্থের জন্যই দল করছে। এসব মানুষের জন্য দলের ক্ষতি হচ্ছে। এটা আমরা আর হতে দেব না।এদিন টাউন হলে মিটিং শেষে তৃণমূলের কর্মীসমর্থকরা শহরে মিছিল করেন। হীরালালবাবু বলেন, ২১জুলাই আমাদের ব্লক থেকে রেকর্ড সংখ্যক কর্মী-সমর্থককে ধর্মতলায় নিয়ে যাওয়া হবে।-নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ