Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

আদিত্যর সঙ্গে প্রেম তারার

অভিনেতা আদিত্য রয় কাপুর আর তারা সুতারিয়া কি প্রেম করছেন? আপাতত এই গুঞ্জনেই সরগরম বলি পাড়া। সম্প্রতি শোনা গিয়েছে, একটি অ্যাকশন ছবিতে জুটি বাঁধছেন আদিত্য ও তারা।

আদিত্যর সঙ্গে প্রেম তারার
  • ৪ মে, ২০২৬ ১৭:০৫
Prefer us on Google

অভিনেতা আদিত্য রয় কাপুর আর তারা সুতারিয়া কি প্রেম করছেন? আপাতত এই গুঞ্জনেই সরগরম বলি পাড়া। সম্প্রতি শোনা গিয়েছে, একটি অ্যাকশন ছবিতে জুটি বাঁধছেন আদিত্য ও তারা। এবার খবর, প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তাঁরা। অভিনেত্রী অনন্যা পান্ডের সঙ্গে আদিত্যর প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। গত বছর অবশ্য জানা গিয়েছিল, বিচ্ছেদ হয়েছে তাঁদের। এদিকে, তারা প্রেম করতেন বীর পাহারিয়ার সঙ্গে। সে সম্পর্কে সিলমোহরও দিয়েছিলেন তাঁরা। যদিও এ বছরের শুরুতে বীর সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসেন বলে শোনা গিয়েছিল। সম্প্রতি আদিত্যর সঙ্গে তারার প্রেমের সম্পর্ক চর্চা শুরু হয়েছে। তবে তাঁরা এখনও এ বিষয়ে মুখ খোলেননি। কবে আদিত্য ও তারা নিজেদের প্রেমে সিলমোহর দেন, তার অপেক্ষায় অনুরাগীরা। অবশ্য তারার কেরিয়ারে এখন সুসময়। চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে ডেবিউ করছেন নায়িকা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ