ভুবনেশ্বর: রাস্তা না অন্য কিছু, দেখে বোঝা দায়। জলকাদা ভরা রাস্তায় অ্যাম্বুলেন্স ঢোকার উপায় নেই। এদিকে গ্রামের এক মহিলা প্রসব বেদনায় কাতর। এই অবস্থায় বাঁশ, কাপড় আর চেয়ার দিয়ে স্ট্রেচার বানালেন গ্রামবাসীরা। তাতে চাপিয়েই সুনাই ভোজ নাম ওই মহিলাকে ১০ কিমি পথ পেরিয়ে অ্যাম্বুলেন্সে তোলা হয়। ওড়িশার ভোজগুড়া গ্রামে রবিবার দুপুরের এই ঘটনার ভিডিও সোশ্যলি মিডিয়ায় সামনে এসেছে । সেদিনই সন্ধে ৬টা নাগাদ স্বাস্থ্যকেন্দ্রে সুস্থ পুত্রসন্তানের জন্ম দেন সুনাই।



