• উৎসবের মেজাজে বলি পাড়া। ইতিমধ্যে সেখানে শুরু হয়েছে ‘প্রি দিওয়ালি’ সেলিব্রেশন। সদ্য নিউ ইয়র্কে প্রাক দীপাবলির অনুষ্ঠান আয়োজন করেছিলেন পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়। এবার প্রাক দীপাবলির অনুষ্ঠান আয়োজিত হল অভিনেতা আয়ুষ্মান খুরানার বাড়িতে। গত শনিবার স্ত্রী তাহিরা কাশ্যপের সঙ্গে এই অনুষ্ঠান করেন আয়ুষ্মান। করণ জোহর, মণীশ মালহোত্র, সারা আলি খান সহ বলিউডের তাবড় তারকারা উপস্থিত ছিলেন।
Advertisement



