Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পরিবেশবান্ধব জীবনযাপন কীভাবে? আমতায় ‘মিশন লাইফ’ প্রচারাভিযান

পরিবেশবান্ধব জীবনযাপন কীভাবে? আমতায় ‘মিশন লাইফ’ প্রচারাভিযান
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া: পরিবেশবান্ধব উপায়ে কীভাবে জীবনযাপন করা যাবে, সেই নিয়ে ছোটদের উৎসাহ দিতে ‘মিশন লাইফ’ প্রচারাভিযান অনুষ্ঠিত হল। ভারত সরকারের পরিবেশ মন্ত্রকের অধীনস্থ সংস্থা জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার উদ্যোগে আমতার গাজিপুর থাকময়ী প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি হয়। এদিন ক্যুইজের মাধ্যমে পড়ুয়াদের কাছে পরিবেশ রক্ষার নানা খুঁটিনাটি দিক তুলে ধরা হয়। প্লাস্টিক ও থার্মকল বর্জন করে পরিবেশবান্ধব জিনিস ব্যবহারের উপর জোর দেওয়া হয়।
Advertisement
এইরকম একটি আন্তর্জাতিক মানের প্রচারাভিযানের সঙ্গে হাওড়া গ্রামীণ জেলার এই প্রাথমিক বিদ্যালয়কে যুক্ত করার জন্য জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়ন দে। প্রসঙ্গত, ২০২১ সালে গ্লাসগোতে আন্তর্জাতিক পরিবেশ সম্মেলনে জীবনযাত্রা বদলে পরিবেশমুখী করার ডাক দিয়ে ‘মিশন লাইফ’ কর্মসূচি ঘোষিত হয়েছিল। ২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাত থেকে এই প্রচারাভিযানের উদ্বোধন করেছিলেন। অভিযানের মূল উদ্দেশ্য ছিল পরিবেশবান্ধব উপায়ে মানুষের জীবনযাপনের পদ্ধতিতে পরিবর্তন ঘটানো এবং পরিবেশ রক্ষায় সকলকে যুক্ত করা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার প্রতিনিধি অঙ্কিতা মৈত্র ও মৃদুল পুরকায়স্থ।
সম্পর্কিত সংবাদ