Bartaman Logo
২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রবীন্দ্র জয়ন্তীতে জাঁকজমক করে সূচনা হল প্রতিধ্বনি সাংস্কৃতিক শিক্ষাকেন্দ্রের

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে জাঁকজমক করে ‘প্রতিধ্বনি’ সাংস্কৃতিক শিক্ষাকেন্দ্রের সূচনা হল ইংলিশবাজার শহরের মালদহ টাউন হলে।

রবীন্দ্র জয়ন্তীতে জাঁকজমক করে সূচনা  হল প্রতিধ্বনি সাংস্কৃতিক শিক্ষাকেন্দ্রের
  • ১১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মঙ্গল ঘোষ, পুরাতন মালদহ: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে জাঁকজমক করে ‘প্রতিধ্বনি’ সাংস্কৃতিক শিক্ষাকেন্দ্রের সূচনা হল ইংলিশবাজার শহরের মালদহ টাউন হলে। শনিবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য, আবৃত্তি, নাটক, কবিতা পাঠ দর্শকদের মন ছুঁয়ে যায়। শুধু তাই নয়, ওই মঞ্চে অঙ্কন, ক্যুইজ সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়। সেখানে প্রচুর ছাত্রছাত্রী অংশ নিয়েছিল। বিভাগ অনুযায়ী সেরাদের পুরস্কার দেন উদ্যোক্তারা।

Advertisement

অতিথি এবং দর্শকদের আগ্রহ ছিল চরমে। উপস্থিত ছিলেন বঙ্গরত্ন তথা মালদহে বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শোভানগর হাইস্কুলের প্রধান শিক্ষক হরিস্বামী দাস, বিশিষ্ট সংস্কৃতিপ্রেমী মৌমিতা দত্ত, দেবব্রত বন্দ্যোপাধ্যায়, অতশী পণ্ডিত সহ আরও অনেকে।
মালদহের প্রতিধ্বনি সাংস্কৃতিক শিক্ষাকেন্দ্রের উপদেষ্টা পলাশ রায় বলেন, আমাদের পথচলা শুরু হল। এর কর্ণধার আমার সহধর্মিণী সুমি রায়। 
এদিন আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিশিষ্টরা এসেছিলেন। জেলা সহ স্থানীয় এলাকার সংস্কৃতি চর্চা আরও এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য। প্রায় সাড়ে চার ঘণ্টার অনুষ্ঠান থেকে দর্শকদের কাছ থেকে যা ফিডব্যাক পেয়েছেন, তাতে আপ্লুত উদ্যোক্তারা। 
প্রতিধ্বনি সাংস্কৃতিক শিক্ষাকেন্দ্রের সদস্যদের অনুপ্রেরণা বিশ্বকবি। 
এদিন আনুষ্ঠানিকভাবে কেন্দ্রের সূচনা হয়। অনুষ্ঠানে বিশ্বকবির ছবিতে মাল্যদান এবং প্রণাম করে শ্রদ্ধা জানান বিশিষ্ট অতিথিরা। হরিস্বামী দাস বলেন,  বিশ্বকবির জন্মদিবসে প্রতিধ্বনি সাংস্কৃতিক শিক্ষাকেন্দ্রের সূচনা হল। এটি অসাধারণ ভাবনা। আগামী দিনে এখানে নাচ, গান সহ বিভিন্ন সংস্কৃতি চর্চা হবে। সবার সাংস্কৃতিক বিকাশ হবে এতে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ