Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

নরওয়ে দাবায় চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস প্রজ্ঞানন্দের

প্রজ্ঞানন্দ প্রথম ভারতীয় হিসেবে নরওয়ে দাবা চ্যাম্পিয়নশিপ জিতলেন। শীর্ষ দাবাড়ুদের বিরুদ্ধে জয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। বিস্তারিত পড়ুন।

নরওয়ে দাবায় চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস প্রজ্ঞানন্দের
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওসলো: ইতিহাস গড়লেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। প্রথম ভারতীয় দাবাড়ু হিসেবে নরওয়ে চেস চ্যাম্পিয়নশিপে খেতাব জিতলেন তিনি। শিরোপা জয়ের পর রীতিমতো আবেগাপ্লুত চেন্নাইয়ের প্রজ্ঞা। তাঁর মন্তব্য, ‘কেরিয়ারে অন্যতম সেরা ট্রফি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। শীর্ষ দাবাড়ুদের সঙ্গে টক্কর দিয়ে নরওয়ে ওপেন জয় সত্যিই আলাদা তৃপ্তির।’ তবে প্রজ্ঞা জিতলেও হতাশ করেন ডোম্মারাজু গুকেশ। টুর্নামেন্টে ছন্দ বজায় রাখতে ব্যর্থ ভারতীয় গ্র্যান্ডমাস্টার।

Advertisement

নরওয়ের ওসলোয় প্রজ্ঞার শুরুটা মোটেও ভালো হয়নি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তিনি যে খেতাব জিতবেন, তা অনেকেরই ভাবনার বাইরে ছিল। কিন্তু বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনকে হারানোই টার্নিং পয়েন্ট। ফাইনালের আগে প্রজ্ঞার পয়েন্ট ছিল ১৫। জার্মানির ভিনসেন্ট কিমারকে বশ মানিয়ে ১৮ পয়েন্টে পৌঁছান তিনি। অন্য গেমে আমেরিকার ওয়েসলি সো মুখোমুখি হয়েছিলেন আলিরেজার। ম্যাচের আগে সো’র পয়েন্ট ছিল ১৫.৫। কিন্তু আলিরেজাকে সরাসরি হারাতে ব্যর্থ হন মার্কিন দাবাড়ু। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাই-ব্রেকারে। সেখানে জিতলেও প্রজ্ঞাকে টপকানো সম্ভব হয়নি। তৃতীয় স্থান পেয়েছেন আলিরেজা।

Advertisement
সম্পর্কিত সংবাদ