Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

নতুন লুকে প্রভাস

‘অর্জুন রেড্ডি’, ‘কবির সিং’, ‘অ্যানিমাল’-এর পর এবার ‘স্পিরিট’। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার হাত ধরে ফের ‘আলফা মেল’ ছবি পর্দায়। এবার নায়কের ভূমিকায় প্রভাস

নতুন লুকে প্রভাস
  • ১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

‘অর্জুন রেড্ডি’, ‘কবির সিং’, ‘অ্যানিমাল’-এর পর এবার ‘স্পিরিট’। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার হাত ধরে ফের ‘আলফা মেল’ ছবি পর্দায়। এবার নায়কের ভূমিকায় প্রভাস। শোনা যাচ্ছে, সন্দীপের ছবিতে নায়কদের যে উশকো-খুশকো লুকে দেখে দর্শক অভ্যস্ত, সেভাবেই দেখা যাবে প্রভাসকেও। সে জন্য বিশেষ মেকওভারের ব্যবস্থা করা হচ্ছে তাঁর জন্য। সূত্রের খবর, স্টাইলিস্ট আলিম হাকিম প্রভাসের লুক ডিজাইন করছেন। এর আগে ‘কবির সিং’ ও ‘অ্যানিমাল’ ছবিতেও লুক ডিজাইনের দায়িত্বে ছিলেন তিনি। ইতিমধ্যে প্রভাসের জন্য লুক ডিজাইনের কাজ শুরু করেছেন তিনি। জানা গিয়েছে, এই ছবিতে একজন পুলিস আধিকারিকের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। তাঁর বিপরীতে কাজ করবেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। শীঘ্রই শ্যুটিং শুরু হওয়ার কথা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ