Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পুর চিকিৎসককে হেনস্তা, তদন্তে স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি

পুর চিকিৎসককে হেনস্তা, তদন্তে স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডের প্রতিবাদে দ্রোহের কার্নিভালের দিন আটক করে হেনস্তার অভিযোগে আগেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কলকাতা পুরসভার চিকিৎসক তপোব্রত রায়। সেই তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল হাইকোর্ট। এদিন সেই স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ। ৩১ জানুয়ারি পর্যন্ত স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়েছে। ১৭ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। ওই দিন রাজ্যকে কেস ডায়েরি পেশেরও নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ।   
Advertisement
গত ১৫ অক্টোবর রেড রোডের রাজ্য সরকার আয়োজিত পুজো কার্নিভালের মেডিক্যাল ক্যাম্পে ডিউটিতে ছিলেন তপোব্রত। প্রতীকী অনশনকারীর ব্যাজ পরায় কর্তব্যরত সরকারি চিকিৎসককে আটক করার অভিযোগে ওঠে ময়দান থানার পুলিসের বিরুদ্ধে। ৪ ঘণ্টা পর তাঁকে ছাড়ে পুলিস। ঘটনার জেরে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তপোব্রত।  
সম্পর্কিত সংবাদ