সংবাদদাতা, বসিরহাট: সীমান্ত থেকে ৯ কেজি ৩০০ গ্রাম রুপোর গয়না উদ্ধার। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার স্বরূপনগর ব্লকের হাকিমপুর চেক পোস্ট সংলগ্ন এলাকায় বিএসএফ জওয়ানরা এক পাচারকারীকে তাড়া করেন। তখন ওই পাচারকারী মোটরসাইকেল ফেলে পালান। এরপর সেই মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ওই গয়না। বিএসএফ আধিকারিকদের অনুমান, গয়নাগুলি বাংলাদেশে পাচারে উদ্দেশ্য নিয়ে আসা হয়েছিল। মঙ্গলবার গয়না সহ মোটরসাইকেলটি তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেন বিএসএফ জোয়ানরা। ওই মোটরসাইকেলের নম্বর ধরে পাচারকারীর সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।



