Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

পাওয়ার গ্রিড কর্পোরেশনের চুক্তি

কেনিয়ায় বিদ্যুৎ পরিকাঠামো তৈরি করতে ‘আফ্রিকা ৫০’-এর সঙ্গে চুক্তি করল পাওয়ার গ্রিড কর্পোরেশন। এই চুক্তির ফলে তারা কেনিয়ার দু’টি জায়গায় ৪০০ কেভি এবং ২২০ কেভির দু’টি ট্রান্সমিশন ব্যবস্থা গড়ে তুলবে।

পাওয়ার গ্রিড কর্পোরেশনের চুক্তি
  • ২৪ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেনিয়ায় বিদ্যুৎ পরিকাঠামো তৈরি করতে ‘আফ্রিকা ৫০’-এর সঙ্গে চুক্তি করল পাওয়ার গ্রিড কর্পোরেশন। এই চুক্তির ফলে তারা কেনিয়ার দু’টি জায়গায় ৪০০ কেভি এবং ২২০ কেভির দু’টি ট্রান্সমিশন ব্যবস্থা গড়ে তুলবে। এর ফলে একদিকে যেমন কেনিয়ার ন্যাশনাল গ্রিড আরও উন্নত হবে, তেমনই যে এলাকাগুলিতে অপ্রচলিত শক্তির উৎপাদন ভালো, তার সুষ্ঠু ব্যবহার সম্ভব হবে। কেনিয়া সরকারের সঙ্গে চুক্তি করেন পাওয়ার গ্রিড কর্পোরেশনের সিএমডি আর কে ত্যাগী। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থা অন্য আধিকারিকরা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ