Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

সরকারি হোম, হস্টেল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে আলু দেওয়া হবে, জানালেন মন্ত্রী বেচারাম মান্না

সরকারি হোম, হস্টেল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে আলু দেওয়া হবে, জানালেন মন্ত্রী বেচারাম মান্না
  • ২০ আগস্ট, ২০২৫ ১৩:০৮
Prefer us on Google

মিড ডে মিল সহ সরকারি হোম, হস্টেল, জেল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে আলু দেওয়া হবে। আজ, বুধবার জলপাইগুড়িতে গিয়ে এমনটাই জানালেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। তিনি বলেন, কৃষকদের কাছ থেকে সরকার ন্যায্য মূল্যে প্রচুর আলু কিনেছে। সেই আলু সুফল বাংলার স্টলের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। প্রয়োজনে আরও আলু কেনা হবে। মিড ডে মিল সহ সংশোধনাগার, হস্টেল, আইসিডিএস এবং হোমের খাবারে সরকার বিনামূল্যে আলু সরবরাহ করার কথা ভাবছে। তাঁর দাবি, আলু নিয়ে এবছর কোনও সঙ্কট নেই। এখনও পর্যন্ত প্রায় ৪০ শতাংশ আলু হিমঘর থেকে বেরিয়েছে। যা অন্যবারের তুলনায় বেশি। মন্ত্রী বলেন, এবার গোটা দেশে আলুর উৎপাদন বেশি। সেই সঙ্গে বাইরে আলু যাচ্ছে না। আলু নিয়ে কোনও সঙ্কট নেই রাজ্যে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ