মতুয়া অধিকার দমন ইচ্ছাকৃতভাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে জাতীয় সড়কে ‘গো ব্যাক মোদি’ লেখা পোস্টারকে ঘিরে জল্পনা। সরাসরি সেই ব্যানারে বিজেপিকে উদ্দেশ্য করে প্রশ্ন করা হয়েছে, ৫,১৯,৭৩২ জন মতুয়াদের কেন ধোকা দিলে? নদীয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রীর পরিবর্তন সংকল্প সভার আগে চাকদহের কাছে ১২ নম্বর জাতীয় সড়কের দু’ধারে ‘গো ব্যাক মোদি’ স্লোগান সম্বলিত একাধিক ব্যানার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। আজ, শনিবার তাহেরপুরেই জনসভা ও সরকারি অনুষ্ঠান রয়েছে মোদির। তার আগে এই পোস্টারকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তুঙ্গে চর্চা।



