Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সরকারি প্রকল্পের হাত ধরে গ্রাহক বৃদ্ধি ডাক বিভাগের পেমেন্টস ব্যাংকে

সরকারি প্রকল্পের হাত ধরে গ্রাহক বৃদ্ধি ডাক বিভাগের পেমেন্টস ব্যাংকে
  • ২৭ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডাক বিভাগের আওতায় থাকা ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের গ্রাহক সংখ্যা এরাজ্যে প্রায় ৩৪ লক্ষে পৌঁছেছে। ডাক বিভাগের কর্তাদের দাবি, সরকারি আর্থিক প্রকল্প এই সাফল্যে অনেকটাই সাহায্য করেছে। প্রসঙ্গত, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে রান্নার গ্যাসের ভরতুকি— সাধারণ মানুষ যে সরকারি সুবিধাগুলি পান, তা সরাসরি পৌঁছায় গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে। পেমেন্টকস ব্যাংকের মাধ্যমে সেই সুযোগ পৌঁছাচ্ছে রাজ্যের একটি বড়ো অংশের মানুষের কাছে। দপ্তরের কর্তাদের কথায়, গত এক বছরে প্রায় ২ লক্ষ ৩০ হাজার গ্রাহক বেড়েছে রাজ্যে। সরকারি ভরতুকির অন্যতম শর্ত হল, আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযোগ রাখতে হবে। গত অর্থবর্ষ শেষে সেই সংযোগের হার ছিল প্রায় ৫০ শতাংশ। তা বেড়ে ২০২৫-২৬ অর্থবর্ষের শেষ লগ্নে আরও পাঁচ শতাংশ বাড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের আওতায় দেশে ১৩ কোটির বেশি গ্রাহক আছেন। চলতি মাসের গোড়ায় সেই অ্যাকাউন্টগুলির হাত ধরে মোট আমানত গ্রহণের (কারেন্ট ও সেভিংস অ্যাকাউন্ট মিলিয়ে) অঙ্ক ছিল প্রায় ২৯ হাজার কোটি টাকা। এর মধ্যে পশ্চিমবঙ্গে ঩সেই অঙ্ক ছাড়িয়েছে ৫০০ কোটি টাকা। দপ্তরের কর্তারা বলছেন, চলতি আর্থিক বছরের শুরুতে যেখানে সেই অঙ্ক ছিল প্রায় সাড়ে তিনশো কোটি টাকা, সেখানে বৃদ্ধির হার আশাব্যঞ্জক।   

Advertisement
সম্পর্কিত সংবাদ