নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডাকঘরগুলিতে প্রযুক্তিগত উন্নতি হতে চলেছে দেশজুড়ে। সেই কারণে সফটওয়্যার সংক্রান্ত বদল আসতে চলেছে। সেই কাজের জন্য দু’দিন সম্পূর্ণ বন্ধ থাকবে ডাকঘরের পরিষেবা। ডাকবিভাগ জানিয়েছে, নতুন প্রযুক্তি কার্যকর করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সার্কেলে দুটি দিন ধার্য হয়েছে। তারিখগুলি হল আগামী ১৫ জুলাই এবং ৫ আগস্ট। নয়া ব্যবস্থা চালু হওয়ার আগের দিন, অর্থাৎ ১৪ জুলাই এবং ৪ আগস্ট বন্ধ থাকবে পরিষেবা। সেই তালিকায় যেমন আর্থিক লেনদেন সংক্রান্ত পরিষেরা আছে, তেমনই থাকছে পার্সেল বা ডাক বুকিংসহ অন্যান্য পরিষেবাও। ওই দু’দিনই সোমবার থাকায় গ্রাহক পরপর দু’দিন করে পরিষেবা পাবেন না। ডাকবিভাগের কর্তারা জানিয়েছেন, যেহেতু একই দিনে গোটা ডাক পরিকাঠামোয় প্রযুক্তিগত বদল সম্ভব নয়, তাই দুটি দিন ধার্য করা হয়েছে।



