তিস্তায় জলস্ফীতির সম্ভাবনায় নদী সংলগ্ন বিভিন্ন এলাকায় মাইকিং করা শুরু হল রবিবার দুপুর থেকে। এবিষয়ে বিডিও সৌমেন দাস বলেন, 'তিস্তা নদী সংলগ্ন এলাকা গুলিতে মাইকিং শুরু হয়েছে। বিভিন্ন স্কুল গুলি চিহ্নিত করা হয়ে গিয়েছে আমাদের। এছাড়াও ডিজাস্টার ম্যানেজমেন্ট এর একটি হেল্পলাইন নম্বর আমাদের আছে। মানুষজনদেরকে সতর্ক করা হচ্ছে। তিস্তা নদীতে জল বাড়ার সম্ভাবনা রয়েছে'।



