Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দ্বারকেশ্বরে ভেঙে পড়ল রামকৃষ্ণ সেতুর একাংশ

আশঙ্কা ছিলই। তাকে সত্যি করেই শনিবার মাঝরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আরামবাগের রামকৃষ্ণ সেতুর ফুটপাত সহ গার্ডওয়ালের একাংশ।

দ্বারকেশ্বরে ভেঙে পড়ল রামকৃষ্ণ সেতুর একাংশ
  • ১১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আশঙ্কা ছিলই। তাকে সত্যি করেই শনিবার মাঝরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আরামবাগের রামকৃষ্ণ সেতুর ফুটপাত সহ গার্ডওয়ালের একাংশ। রাতেই সেতুতে পুলিস মোতায়েন করা হয়। স্থানীয় বাসিন্দাদের অনেকে ভিড়ও জমান। গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয় গার্ডওয়ালের ভাঙা অংশ। রবিবার সকাল থেকেই সেতুতে যান নিয়ন্ত্রণ করে প্রশাসন। সেতুর আগে বসানো হয়েছে হাইট বার। ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে মাইকিং করে পুলিস। বাস সহ অন্যান্য যানগুলি একমুখী চলাচল করছে। তার জেরে সেতুর মুখে যানজটও হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন চার-পাঁচটি জেলার বাসিন্দারা। পূর্তদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার সহ একাধিক আধিকারিক এদিনই সেতুর অংশ পরিদর্শনে আসেন। দফায় দফায় স্বাস্থ্য পরীক্ষার পরেও সেতুর সংস্কার হল না কেন? তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। পূর্তদপ্তরের আরামবাগ মহকুমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিখিলেশ দে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেতুর ভাঙা অংশ পরিদর্শন করেছে। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছে, রামকৃষ্ণ সেতু লম্বায় প্রায় ৩২৫ মিটার। চওড়া সাত মিটার। শনিবার রাতে পল্লিশ্রী থেকে কালীপুরের দিকে যাওয়ার সময় সেতুর মাঝামাঝি অংশে বাঁ দিকের গার্ডওয়াল ভেঙে যায়। প্রায় ১৫-১৬ মিটার অংশের কংক্রিট ভেঙে সেতুর নীচে পড়ে যায়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ