Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬

জেল থেকে বাজেয়াপ্ত মোবাইলে মিলল পর্ন ভিডিয়ো, আরও বিপাকে দেবেগৌড়ার নাতি

ধর্ষণে দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন সাজা ভোগ করছেন জেডিএসের প্রাক্তন সাংসদ তথা প্রোজ্জ্বল রেভান্না। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রোজ্জ্বল জেলের ভিতরেও মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস ব্যবহার করছিলেন।

জেল থেকে বাজেয়াপ্ত মোবাইলে মিলল পর্ন ভিডিয়ো, আরও বিপাকে দেবেগৌড়ার নাতি
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: ধর্ষণে দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন সাজা ভোগ করছেন জেডিএসের প্রাক্তন সাংসদ তথা প্রোজ্জ্বল রেভান্না। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রোজ্জ্বল জেলের ভিতরেও মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস ব্যবহার করছিলেন। গত ১১ আগস্ট বেঙ্গালুরুর জেলে হানা দেয় পুলিশ। প্রোজ্জ্বলের সেল থেকে যে ফোন ও পেনড্রাইভ উদ্ধার হয়েছে, সেগুলি পরীক্ষা করে কয়েক ডজন পর্ন ভিডিয়ো পাওয়া গিয়েছে। ফরেনসিক পরীক্ষা করে ওই ভিডিয়ো উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সেগুলিতে বেশ কিছু ওয়েব সিরিজও পাওয়া গিয়েছে। এই ঘটনার পরে নতুন করে বিপাকে পড়তে চলেছেন প্রোজ্জ্বল। তাঁর বিরুদ্ধে স্থানীয় থানায় নতুন মামলা দায়ের হয়েছে। জেল কর্তৃপক্ষ এক আধিকারিককে সাসপেন্ড করেছে। প্রোজ্জ্বল যাঁদের ফোন করতেন, তাঁদেরও জেরা করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

২০২১ সালে কর্ণাটকের হাসান জেলায় রেভান্না পরিবারের বাগানবাড়িতে এক পরিচারিকাকে প্রোজ্জ্বল একাধিকবার ধর্ষণ করেন করে বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, নির্যাতনের ভিডিয়ো করে তা ছড়িয়েও দেন প্রাক্তন সাংসদ। গত বছর প্রোজ্জ্বলকে দোষী সাব্যস্ত করে আদালত। তারপর থেকেই বেঙ্গালুরুর পারাপ্পানা অগ্রহারা সেন্ট্রাল জেলে রয়েছেন দেবেগৌড়ার নাতি। সম্প্রতি একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, জেলের ভিতরে স্মার্টফোনে কথা বলছেন প্রোজ্জ্বল। তারপরই জেলে তল্লাশি চালায় পুলিশ। যদিও জেরায় প্রোজ্জ্বল দাবি করেছেন, ওই ফোনটি তাঁর নয়। জেলের অন্য বন্দিরাও সেটি ব্যবহার করত। কোনো পর্ন ভিডিয়ো ডাউনলোড করার কথাও অস্বীকার করেন তিনি। 
যদিও পুলিশ জানিয়েছে, প্রোজ্জ্বল ওই ফোন থেকে একাধিকবার পরিবারের সদস্য ও এক বান্ধবীর সঙ্গে কথা বলেছেন। জেল থেকে একটি নোটবুকও মিলেছে। তাতে প্রাক্তন সাংসদের পরিজন ও সঙ্গীদের ফোন নম্বর লেখা ছিল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ