Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

প্রয়াত তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা

প্রয়াত তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা
  • ১৩ জুলাই, ২০২৫ ০৮:০৭
Prefer us on Google

দু’দিন আগেই নিজের ৮৩তম জন্মদিন পালন করেছেন। আর আজ, রবিবার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। প্রয়াত জনপ্রিয় তেলেগু অভিনেতা তথা প্রাক্তন বিজেপি বিধায়ক কোটা শ্রীনিবাস রাও। এদিন ভোরেই হায়দরাবাদের জুবিলি হিলসের নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বার্ধক্যজনিত সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। এমনটাই জানা গিয়েছে অভিনেতার পরিবার সূত্রে। কোটা শ্রীনিবাস রাওয়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ