Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রয়াত জনপ্রিয় তামিল অভিনেতা-কমেডিয়ান মাধন বব ওরফে এস কৃষ্ণমূর্তি

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় তামিল অভিনেতা-কমেডিয়ান মাধন বব ওরফে এস কৃষ্ণমূর্তি। গতকাল, শনিবার রাতে চেন্নাইতে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান অভিনেতা।

প্রয়াত জনপ্রিয় তামিল অভিনেতা-কমেডিয়ান মাধন বব ওরফে এস কৃষ্ণমূর্তি
  • ৩ আগস্ট, ২০২৫ ১১:০৮
Prefer us on Google

চেন্নাই, ৩ আগস্ট: দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় তামিল অভিনেতা-কমেডিয়ান মাধন বব ওরফে এস কৃষ্ণমূর্তি। গতকাল, শনিবার রাতে চেন্নাইতে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। অভিনেতার পরিবার সূত্রে জানা গিয়েছে, ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন এই মারণ রোগে। গতকাল, শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তামিল সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন মাধন বব ওরফে এস কৃষ্ণমূর্তি।

Advertisement

মূলত তাঁর কমেডি দর্শকদের মুগ্ধ করত। কমেডিয়ান হিসেবে ব্যাপক খ্যাতি ছিল। রজনীকান্ত, কমল হাসান, অজিথ কুমার, বিজয়ের সঙ্গে কাজ করেছেন মাধন বব। আসল নাম এস কৃষ্ণমূর্তি হলেও পেশাগতভাবে লোকে মাধন বব বলেই চেনেন তাঁকে। তবে শুধুই তামিল ভাষাতেই নয়, হিন্দি ও মালয়ালাম সিনেমাতেও কাজ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সঙ্গীত পরিচালনার কাজও করতেন মাধন বব। তাঁর অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হল- নেনগাল কেত্তাভাই (১৯৮৪), ইদায়া কোভিল (১৯৮৫), ভানামে এলাই (১৯৯২), জাঠি মাল্লি (১৯৯৩)। প্রায় ৩০০টির বেশি সিনেমাতে অভিনয় করেছেন মাধন বব ওরফে এস কৃষ্ণমূর্তি। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ