ওয়াশিংটন, ২৭ আগস্ট: ফুলের বাগান, চারিদিকে নানান ফুল দিয়ে ঢাকা, আর তার মাঝে আছেন দু’জন। দুই যুগল। একজন আমেরিকার জনপ্রিয় রাগবি খেলোয়াড়। অন্যজন জনপ্রিয়-খ্যাতনামা গায়িকা। কথা হচ্ছে আমেরিকান রাগবি খেলোয়াড় ট্রাভিস কেলসে ও গায়িকা টেলর সুইফ্টকে নিয়ে। মঙ্গলবার(স্থানীয় সময়) বাগদান সারলেন দু’জনে। আর তাঁদের বাগদানের স্থান ঘিরে ফেলা হয়েছিলে নানান ফুল দিয়ে। দেখলে মনে হবে আস্ত বাগান। দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদানের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন টেলর। ২০২৩ সালে ট্রাভিস ও টেলরের বন্ধুত্ব শুরু হয়।
টেলরের সঙ্গে বন্ধুত্বের প্রথম চেষ্টাটা করেন ট্রাভিসই। একটি ব্রেসলেটে নিজের ফোন নম্বর দিয়ে বন্ধুত্ব করতে চান টেলরের সঙ্গে। যদিও ব্যর্থ হন আমেরিকান রাগবি খেলোয়াড়। তারপরে একটি রাগবি টুর্নামেন্টে দেখতে যান এই জনপ্রিয় গায়িকা। সেখানেই তখন দেখা যায় ট্রাভিস ও টেলরকে একসঙ্গে। তারপরেই সকলের অনুমান হয়, দু’জনে হয়তো প্রেম করছেন। তারপরেই কয়েকমাস পরে ট্রাভিসের হয়ে একটি রাগবি টুর্নামেন্টে গলা ফাটাতেও দেখা যায় টেলরকে। সেখানেই তাঁদের সম্পর্কের সিলমোহর পড়ে যায়। খুব শীঘ্রই তাঁরা বিয়ে করবেন বলে জানা গিয়েছে।