বিতর্কের জের, আসানসোলের রাস্তার রামধনু রং মোছাল পুলিশ
  • ১৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রাস্তার রামধনু রঙ নিয়ে বিতর্ককের অন্ত নেই রাজ্যজুড়ে। বিশেষ করে রামধনু রঙে রাঙানো একটি ফ্লা‌ইওভারে একের পর এক বাইকে দুর্ঘটনার ভিডিও ভা‌ইরাল। রাজ্যে সরকারের এই উদ্যোগ নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। তারপরই বুধবার রাতে আসানসোলের ভগৎ সিং মোড় থেকে চিত্রা মোড় যাওয়ার রাস্তায় এই রামধনু রঙ করার কাজ শুরু হয়। যদিও কয়েক ঘন্টার ম঩ধ্যেই পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে সেই রাস্তার রঙ মুছতে দেখা যায়। 

Advertisement

প্রশাসনের একটি সূত্রে খবর, রাজ্য প্রশাসনের একেবারে শীর্ষ স্তর থেকে ধমক খেয়েই পুলিশ প্রশাসন রাস্তার এই রঙ কয়েক ঘণ্টার মধ্যে মুছতে বাধ্য হয়েছে। রাস্তায় রঙ করা তার কয়েক ঘণ্টার মধ্যে রঙ মোচা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন শিল্পাঞ্চলের বিরোধী দলের নেতারা। কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতণ্ডি বলেন, ব্ল্যাকটপ রাস্তায় রঙ করার বুদ্ধি রা঩জ্যের পুরমন্ত্রীকে কে দিয়েছিল জানিনা। যাই হোক প্রশাসনের শুভবুদ্ধির উদয় হয়েছে। শহরবাসীর বিপদ থেকে রক্ষা পেল। শহরের রাস্তায় রামধুন রঙ মোছা হলেও রাস্তার বিভিন্ন মোড়ে সুসজ্জিত আলপনা করতে দেখা গিয়েছে। যা শহরের সৌন্দর্য যথেষ্টই বাড়িয়েছে। 
পুরমন্ত্রীর উদ্যোগে রাস্তায় রঙ করার প্রতিবাদে সরব হয়েছেন মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মুখপাত্র বিধায়ক কুনাল ঘোষ। এদিন তাঁর সমালোচনার জবাব আসানসোলেই দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, কুনারবাবুর সারদার টাকায় তো আর এই রঙ হয়নি। কুনালবাবু বা তৃণমূলের সামলোচনা করার কোন জায়গা নেই। ১৫ বছর ধরে রাস্তাগুলিকে ডোবা বানিয়ে রেখেছেন। কম দুর্ঘটনা হয়েছে! এরপরই তিনি বলেন, কিন্তু বাংলার মানুষই ঩শেষ করা। তাঁদের যদি মনে হয়েছে এতে সমস্যা রয়েছে আমরা তা শুধরে নেব। কিন্তু এখনও প্রমাণ হয়নি রঙ করার জন্য দুর্ঘটনা হয়েছে। বিদেশেও তো রাস্তায় রঙ করা হয়েছে। জাতীয় সড়কেও তো বাইক স্ক্রিট করে দুর্ঘটনার ঘটছে। কিন্তু আমরা সাধারণ মানুষকে নিয়ে কোন আপোস করব না। তাই প্রয়োজনীয় ব্য‌বস্থা করা হচ্ছে। 
এদিন পুর দপ্তরের আরও একটি নতুন উদ্যোগ তিনি প্রকাশ্যে এনেছেন। তিনি বলেন, বিরোধীরা সমালোচনা করলেও রাজ্যবাসীর উন্নয়নে আমরা নতুন পরিকল্পনা গ্রহণ করবই। আমরা ঠিক করেছি শহরের ফ্লাইওভারের নিচের অব্যবহৃত অংশগুলি আমরা খেলাধুলোর বিকাশে কাজে লাগাব। সেখানে স্পোটর্স জোনের মতো করে ইনডোর গেম যেমন ব্যাডমিন্টন, ক্যারাম, দাবা খেলার ব্যবস্থা করা হবে। বিভিন্ন চেম্বার এনিয়ে আগ্রহ প্রকাশ করেছে। তাঁরা নূন্যতম মেম্বারশিপ চার্জ নিয়ে চালু করতেই পারে।