Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রেলের জমি দখল, অভিযান পুলিসের

উত্তরপাড়ার হিন্দমোটরে রেলের জমি দখল করে নির্মাণ কাজ হচ্ছিল। শুক্রবার আরপিএফ পুলিসকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালায়।

রেলের জমি দখল, অভিযান পুলিসের
  • ২৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: উত্তরপাড়ার হিন্দমোটরে রেলের জমি দখল করে নির্মাণ কাজ হচ্ছিল। শুক্রবার আরপিএফ পুলিসকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালায়। অবৈধ নির্মাণের কাজ বন্ধ করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হিন্দমোটরের ৩১ নম্বর বটতলা বাই লেনে অবৈধ নির্মাণের কাজ চলছিল বহুদিন ধরে। স্থানীয়দের কাছে বিষয়টি জানতে পেরে উত্তরপাড়া পুরসভা নোটিস পাঠায়। নির্মাণকারীরা নোটিসকে গুরুত্ব দেয়নি। নির্মাণ চালিয়ে যাচ্ছিলেন। পুরসভা সূত্রে জানা গিয়েছে, স্থানীয় এক ব্যক্তি ওই নির্মাণ চালাচ্ছিলেন। তিনি পুরকর্তাদের জানিয়েছিলেন, জমিটি রেলের। তাই পুরসভা যেন এই বিষয়ে হস্তক্ষেপ না করে। এমনকি দিল্লিতে বিজেপি শীর্ষকর্তাদের সঙ্গে তাঁর যোগাযোগ আছে বলেও দাবি করেছিলেন। এদিন আরপিএফ ওই ব্যক্তিকে আটক করে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ