Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

জুয়ার আসরে হানা পুলিসের, গ্রেপ্তার বিজেপি নেতা সহ ৬

জুয়ার ডেরায় পুলিসি হানা। গ্রেপ্তার স্থানীয় বিজেপি নেতা সহ ছ’জন। সোমবার মহারাষ্ট্রের পুনের ধনকাওয়াড়ি এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিস।

জুয়ার আসরে হানা পুলিসের, গ্রেপ্তার বিজেপি নেতা সহ ৬
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পুনে: জুয়ার ডেরায় পুলিসি হানা। গ্রেপ্তার স্থানীয় বিজেপি নেতা সহ ছ’জন। সোমবার মহারাষ্ট্রের পুনের ধনকাওয়াড়ি এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিস। পরিত্যক্ত একটি ঘর থেকে গ্রেপ্তার করা হয় বিজেপি নেতা সহ বাকিদের। অভিযোগ, ওই ঘরে বসেই নিয়মিত জুয়া খেলত অভিযুক্তরা। তাদের কাছে খেলায় ব্যবহৃত তাস পাওয়া গিয়েছে বলেই খবর। এছাড়া, ওই ডেরা থেকে মোবাইল ও নগদ মিলিয়ে অন্তত আড়াই লক্ষ টাকার জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে পুলিস। এদিকে, এই খবর সামনে আসতেই অস্বস্তিতে পড়ে বিজেপি। মুখ বাঁচাতে ধৃত নেতা আউদুম্বার কাম্বলেকে দল থেকে বহিষ্কার করে বিজেপি। কিছুদিন আগেই বিজেপির পুনে পার্বতী শাখার সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল কাম্বলেকে। কিন্তু এইধরনের অভিযোগ বরদাস্ত করা সম্ভব নয় বলেই জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাই গ্রেপ্তারির পরই দলের তরফে এমন পদক্ষেপ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ