Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গোপন সূত্রের ভিত্তিতে অভিযান, পুলিশের হাতে কয়েক লক্ষ টাকার মাদক সহ গ্রেপ্তার ৪

জলপাইগুড়ি জেলার ভোটপট্টি ফাঁড়ির পুলিশের বড়সড় সাফল্য। প্রায় আড়াই লক্ষ টাকার ব্রাউন সুগার-সহ চার যুবককে গতকাল রাতে গ্রেফতার করল পুলিশ।

গোপন সূত্রের ভিত্তিতে অভিযান, পুলিশের হাতে কয়েক লক্ষ টাকার মাদক সহ গ্রেপ্তার ৪
  • ১৯ মে, ২০২৬ ১৩:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: জলপাইগুড়ি জেলার ভোটপট্টি ফাঁড়ির পুলিশের বড়সড় সাফল্য। প্রায় আড়াই লক্ষ টাকার ব্রাউন সুগার-সহ চার যুবককে গতকাল রাতে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে দুজনের বাড়ি বোলবাড়ি এলাকায় এবং বাকি দুজন মালবাজারের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা কোচবিহার জেলার হলদিবাড়ি থেকে ব্রাউন সুগার নিয়ে আসছিল এবং হেলাপাকড়ি ও মৌলানি এলাকায় তা বিক্রির পরিকল্পনা করেছিল।

Advertisement

গোপন সূত্রে খবর পেয়ে ভোটপট্টি ফাঁড়ির পুলিশ হেলাপাকড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন চার যুবককে আটক করা হয়। পরে বিডিও-র উপস্থিতিতে তাদের তল্লাশি চালিয়ে ব্রাউন সুগার উদ্ধার করা হয়। পাশাপাশি দুটি মোটরবাইক এবং তিনটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

ধৃতদের নাম দীপঙ্কর মূর্মু, পীযূষ রায়, শুভজিৎ চন্দ্র ও অমিত সরকার। ভোটপট্টি ফাঁড়ির ওসি অরিজিৎ কুন্ডু জানান, অভিযুক্তদের আটক করে বিডিও কে খবর দেওয়া হয়। এরপর তাঁর উপস্থিতিতে তাদের কাছে থেকে ব্রাউন সুগার উদ্ধার করা হয়। তার সঙ্গে আটক করা হয়েছে দুটি বাইক সহ তিনটি ফোন। অভিযুক্তদের নাম দীপঙ্কর মূর্মু, পীযূষ রায়, শুভজিৎ চন্দ্র, অমিত সরকার। এর পিছনে কোন বড় মাথা রয়েছে কিনা তার খোঁজ চালানো হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ