মুুর্শিদাবদের রঘুনাথগঞ্জে একটি বাড়িতে পুলিশের হানা, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
  • ১৫ অক্টোবর, ২০২৬ ১৩:২৮
Prefer us on Google

তল্লাশি অভিযান চালিয়ে এক যুবকের বাড়ি থেকে ৬৫ লক্ষ টাকা উদ্ধার করলো রঘুনাথগঞ্জ থানার পুলিশ। গতকাল, বুধবার রাতে রঘুনাথগঞ্জের খোদারামপুর এলাকার একটি বাড়িতে হানা দেয় পুলিশ।  টাকাগুলো একটি ব্যাগের মধ্যে রাখা ছিল বলে জানা যায়। যদিও পুলিশ আসার খবর পেয়ে আগেই বাড়ি থেকে পালিয়ে যায় বাড়ির মালিক সইবুর শেখ। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এতো বিপুল পরিমাণে টাকা কেন মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement