নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্যাংরায় দে পরিবারে দুই মহিলা এবং এক কিশোরীকে খুনের মামলায় মঙ্গলবার শিয়ালদহ আদালতে সাক্ষ্য দিলেন কলকাতা পুলিশের এক প্ল্যানমেকার। যিনি ঘটনাস্থলের ‘মানচিত্র’ তৈরি করেছিলেন। এই মামলার বিশেষ সরকারি আইনজীবী তপন রায় বলেন, মামলার পরবর্তী শুনানি হবে ২৭ ও ২৮ জানুয়ারি। এদিন এই মামলায় অভিযুক্ত দুই ভাই প্রণয় ও প্রসূন দে’কে আদালতে হাজির করা হয়নি। জেল থেকেই ভার্চুয়াল শুনানিতে অংশ নেন তাঁরা। অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে চার্জ গঠন করেছে আদালত।



