Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ট্যাংরায় দে পরিবার হত্যা মামলা, সাক্ষ্য দিলেন পুলিশের ফোটোগ্রাফার

ট্যাংরায় শোরগোল পড়া দে পরিবারের দুই মহিলা এবং এক কিশোরী খুনের মামলায় বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে সাক্ষ্য দিলেন এক ফোটোগ্রাফার। এদিন তাঁর সাক্ষ্য শেষ হয়।

ট্যাংরায় দে পরিবার হত্যা মামলা,  সাক্ষ্য দিলেন পুলিশের ফোটোগ্রাফার
  • ২১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্যাংরায় শোরগোল পড়া দে পরিবারের দুই মহিলা এবং এক কিশোরী খুনের মামলায় বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে সাক্ষ্য দিলেন এক ফোটোগ্রাফার। এদিন তাঁর সাক্ষ্য শেষ হয়। পুলিশের ওই ফোটোগ্রাফার ঘটনাস্থলে গিয়ে ছবি তুলেছিলেন। তিনি ছিলেন এই মামলার অন্যতম একজন সাক্ষী। এদিন তাঁকে জেরা করেন অভিযুক্তদের কৌঁসুলি। পরবর্তী শুনানির দিন ধার্য হয় ১৬ ডিসেম্বর। সরকারি কৌঁসুলি তপন রায় বলেন, ‘এদিন এই মামলার শুনানি চলে ভার্চুয়ালে। সম্প্রতি অভিযুক্তদের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে চার্জ গঠন করেছে আদালত। জেল হেপাজতে রেখেই চলে তাঁদের বিচার।’

Advertisement

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ট্যাংরার দে পরিবারে তিনজন খুন হন। ইএম বাইপাসে একটি গাড়ি দুর্ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ এই চাঞ্চল্যকর খুনের কথা জানতে পারে। ওই ঘটনায় পুলিশ ব্যবসায়ী দুই ভাইকে অভিযুক্ত করে। পরিবারে ধারদেনা ক্রমশ বাড়তে থাকায় ওই খুনের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। পুলিশের অভিযোগ ছিল, প্রণয় ও প্রসূন দে নামে অভিযুক্ত দুই ভাই পরিকল্পনা করেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। তদন্তে উঠে আসে, অভিযুক্তরাও গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা বেঁচে গিয়েছিলেন। পরে বিষয়টি প্রকাশ্যে আসে। দুই ভাই প্রেসিডেন্সি সংশোধনাগারে আছেন। মামলার বিচার চলছে শিয়ালদহের দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক পর্ণা ভট্টাচার্যের এজলাসে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ