Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

হাওড়ায় জমায়েত রুখতে তৎপর পুলিস

হাওড়ায় জমায়েত রুখতে তৎপর পুলিস
  • ২৮ জুলাই, ২০২৫ ০৪:০০

নবান্ন অভিযানের অনুমতি আগেই বাতিল করেছিল হাওড়া সিটি পুলিস। এরপর হাইকোর্টের তরফে সোমবার যে কোনও ধরনের বেআইনি জমায়েতকে আইনি পথে নিয়ন্ত্রণ করার নির্দেশ পেয়েছে পুলিস। হাইকোর্টের আশ্বাস পেয়ে দিনভর কেনাবেচা সচল রাখছেন মঙ্গলাহাটের ব্যবসায়ীরাও। এদিকে, নিষেধাজ্ঞা সত্ত্বেও আজ, সোমবার নবান্ন অভিযানের কর্মসূচিকে বাস্তবায়িত করতে বদ্ধপরিকর শিক্ষকদের দুই সংগঠন। বেআইনি জমায়েত ঘিরে হতে পারে অশান্তি। তাই আজ শহরজুড়ে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা দিনভর সচল রাখতে বাড়তি তৎপর পুলিস। রেল মিউজিয়াম থেকে ফোরশোর রোড ঢাকছে ব্যারিকেডের বলয়ে।

Advertisement
সম্পর্কিত সংবাদ