Bartaman Logo
৯ জুন, ২০২৬

সুকমায় মাওবাদীদের আইইডি বিস্ফোরণে মৃত্যু পুলিস কর্তার

ছত্তিশগড়ে আবারও সক্রিয় মাওবাদীরা। তাদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে প্রাণ হারালেন সুকমার অতিরিক্ত পুলিস সুপার (এএসপি) আকাশ রাও গিরিপুঞ্জে (৪২)।

সুকমায় মাওবাদীদের আইইডি বিস্ফোরণে মৃত্যু পুলিস কর্তার
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, রায়পুর: ছত্তিশগড়ে আবারও সক্রিয় মাওবাদীরা। তাদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে প্রাণ হারালেন সুকমার অতিরিক্ত পুলিস সুপার (এএসপি) আকাশ রাও গিরিপুঞ্জে (৪২)। জখম হন  হয়েছেন আরও দুই পুলিস অফিসার। সোমবার জেলার প্রত্যন্ত দোন্দ্রা গ্রামের ঘটনা। আগে থেকে রাস্তায় আইইডি পুঁতে রেখেছিল মাওবাদীরা। এদিন সকাল ১০টা নাগাদ টহল দেওয়ার সময় অসতর্কবশত সেখানে পা দেন এএসপি আকাশ। বিস্ফোরণে তিনি গুরুতর জখম হন। দ্রুত  হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। 

Advertisement

আজ, মঙ্গলবার দেশজুড়ে বন্‌঩ধের ডাক দিয়েছে মাওবাদীরা। তার আগে সুকমা সহ গোটা বস্তার অঞ্চলে টহল দিচ্ছিলেন পুলিসকর্মীরা। বস্তারের আইজি সুন্দররাজ পি বলেন, সুকমার এএসপি আকাশ রাও গিরিপুঞ্জেও অন্যদের সঙ্গে হেঁটে টহল দিচ্ছিলেন। দোন্দ্রার কাছে মাটিতে পুঁতে রাখা আইইডিতে পা পড়ে তাঁর। তাতেই তিনি গুরুতর জখম হন। তাঁকে এবং অন্যদের দ্রুত কোন্টা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়েছে। এদিনের বিস্ফোরণে গুরুতর জখম হন কোন্টার এসডিওপি ভানুপ্রতাপ চন্দ্রকর এবং কোন্টা থানার ইনচার্জ সোনাল গোয়ালা। তাঁদের অবস্থা স্থিতিশীল। তাঁদের এয়ারলিফ্ট করে রায়পুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গিরিপুঞ্জে ই বাসিন্দা। ২০১৩ সালে ডেপুটি পুলিস সুপার হিসেবে যোগদার করেন। এদিন এএসপির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। এই ঘটনায় মাওবাদীদের বড় খেসারত দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 
সোমবারের ঘটনা ধরলে চলতি বছরে মাওবাদী দমন অভিযানে নেমে মৃত্যু হয়েছে অন্তত ১৮ জন নিরাপত্তারক্ষীর। এনকাউন্টারে নিহত মাওবাদীর সংখ্যা ২০৯। তাদের মধ্যে শুধু বস্তার অঞ্চলে মৃত্যু হয়েছে ১৯২ জনের। 

সম্পর্কিত সংবাদ