Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ডিউটির প্রস্তুতির ভিডিয়ো করতে হবে বাহিনীকে, নির্দেশিকা সিপির

এবার আইনশৃঙ্খলা ডিউটি নিয়ে নয়া নির্দেশিকা জারি করলেন কলকাতার পুলিশ কমিশনার (সিপি) অজয় নন্দা।

ডিউটির প্রস্তুতির ভিডিয়ো করতে হবে বাহিনীকে, নির্দেশিকা সিপির
  • ২৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার আইনশৃঙ্খলা ডিউটি নিয়ে নয়া নির্দেশিকা জারি করলেন কলকাতার পুলিশ কমিশনার (সিপি) অজয় নন্দা। বুধবার জারি হওয়া ওই নির্দেশিকায় বলা হয়েছে, ‘এখন থেকে কলকাতা শহরে আইনশৃঙ্খলা সংক্রান্ত বড়ো ডিউটির ক্ষেত্রে দায়িত্বে থাকা পুলিশকর্তা অতি অবশ্যই রণকৌশল নিয়ে বাহিনীকে আগাম অবহিত করবেন। বাধ্যতামূলকভাবে গোটা পর্ব ভিডিয়োগ্রাফি করা হবে। পাশাপাশি এই ভিডিয়ো বাহিনীর সরকারি গ্রুপের সদস্যদের শেয়ার করতে হবে। যাতে তাঁরা চূড়ান্ত প্রস্তুতি নিতে পারেন।’

Advertisement

লালবাজারের এক সূত্র জানাচ্ছে, ‘এখন আইনশৃঙ্খলা সংক্রান্ত বড়োসড়ো ডিউটির ক্ষেত্রে সাধারণত বাহিনীকে আগাম অবহিত করা হয়। কিন্তু ভিডিয়োগ্রাফির বিষয়টি একদম নতুন।’ কেন এই ভিডিয়োগ্রাফি? জানা গিয়েছে, এর ফলে আইনশৃঙ্খলার ডিউটির শেষে বাহিনীর ভূমিকা মূল্যায়ন করা যাবে। ওই সূত্রের দাবি, এমনিতে কলকাতায় আইনশৃঙ্খলা সংক্রান্ত স্পর্শকাতর ডিউটির ক্ষেত্রে কলকাতা পুলিশের নিজস্ব ভিডিয়োগ্রাফি টিম পাঠানো হয়। পাশাপাশি, অফিসারদের বডি ক্যামেরাতেও সমস্ত ঘটনা এবং বাদানুবাদ রেকর্ডিং করা থাকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ