Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ভোররাতে আধাসেনা নিয়ে অভিষেকের বাড়িতে পুলিশ, ছুটে এলেন মমতা

রাজ্যে পালাবদলের পরে ক্রমশ চাপ বাড়ছে তৃণমূলের ‘যুবরাজের’ উপরে। শনিবার সকালে রাজ্যবাসীর ঘুম ভাঙল তাঁর বাড়িতে পুলিশি অভিযানের খবরে।

ভোররাতে আধাসেনা নিয়ে অভিষেকের বাড়িতে পুলিশ, ছুটে এলেন মমতা
  • ১৩ জুন, ২০২৬ ০৯:৪৩
Prefer us on Google

কলকাতা, ১৩ জুন: ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে পুলিশ। তবে এবার আর শুধু কড়া নেড়ে অপেক্ষা নয়, রীতিমতো তালা ভেঙে তাঁর কালীঘাটের বাসভবনের অন্দরে ঢুক পড়লেন উর্দিধারীরা। চলল তল্লাশি। জানা গিয়েছে, আপ্ত সহায়ক সুমিত রায়ের সন্ধানে ডায়মন্ড হারবারের সাংসদের কালীঘাটের বাসভবনে এদিনের পুলিশি হানা। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

রাজ্যে পালাবদলের পরে ক্রমশ চাপ বাড়ছে তৃণমূলের ‘যুবরাজের’ উপরে। শনিবার সকালে রাজ্যবাসীর ঘুম ভাঙল তাঁর বাড়িতে পুলিশি অভিযানের খবরে। এদিন ভোররাতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়িতে হাজির হয় শালবনি থানার পুলিশ। সঙ্গে ছিলেন কালীঘাট থানার আধিকারিকরা। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও বাড়ির দরজা না খোলায় রীতিমতো তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন তদন্তকারীরা। তখন অত্যাধুনিক বন্দুক হাতে এলাকার ‘দখল’ কেন্দ্রীয় জওয়ানদের হাতে। যদিও যাঁর খোঁজে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ হানা দিয়েছিল, তাঁর খোঁজ পাওয়া যায়নি। তদন্তকারীরা ‘শূন্য’ সিজার লিস্ট জমা দিয়েছেন বলে খবর।
জমি কেলেঙ্কারি মামলায় সম্প্রতি গ্রেপ্তার হন শালবনির প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা। জমি দখল করে তা বিক্রি করে দেওয়া অভিযোগ সুজয়ের হাজরার বিরুদ্ধে। এ মধ্যে সরকারি জমিও আছে। প্রাক্তন বিধায়ককে জেরা করেই অভিষেকের আপ্ত সহায়ক পর্যন্ত পৌঁছে গেল পুলিশ। ভোররাতে চলল অভিযান। তদন্তকারীদের দাবি, এই জমির টাকা গিয়েছে সুমিত রায়ের কাছেও। জমির টাকার পাশাপাশি বালি সহ টিকিট দেওয়ার নাম করে তোলা টাকাও সুমিতের কাছে পৌঁছেছে বলে অভিযোগ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ