Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

অবৈধ পার্কিং থেকে গাড়ি, বাইক নিয়ে যেতে ‘টোয়িং ভ্যান’ কিনছে পুলিশ

সরকার বদলের পরই আসানসোল শহরের অবৈধ পার্কিং নিয়ে সরব হয়েছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল

অবৈধ পার্কিং থেকে গাড়ি, বাইক নিয়ে যেতে ‘টোয়িং ভ্যান’ কিনছে পুলিশ
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: সরকার বদলের পরই আসানসোল শহরের অবৈধ পার্কিং নিয়ে সরব হয়েছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এমনকি, নিজে উপস্থিত থেকে রাস্তার উপর দাঁড় করিয়ে রাখা বাইক, গাড়ির ফাইন করিয়েছিলেন। তারপরও এনিয়ে প্রশাসনের উচ্চবাচ্য না থাকায় প্রশ্ন উঠছে। জানা গিয়েছে, এবার অবৈধ পার্কিং বন্ধ করতে তৎপর হয়েছে পুলিশ ও প্রশাসন। বা‌঩জেয়াপ্ত গাড়ি নিয়ে যাওয়ার জন্য পুলিশ দু’টি ‘টোয়িং ভ্যান’ কিনছে। ওই ভ্যানের মাধ্যমে বাজেয়াপ্ত করা যানবাহন সরকারি পার্কিংয়ে নিয়ে যাওয়া হবে। গাড়ি ফেরত পেতে মোটা টাকা জরিমানা দিতে হবে আইনভঙ্গকারীকে। 

Advertisement

আটঘাট বেঁধেই এই অভিযানে নামছে পুলিশ ও প্রশাসন। পার্কিংয়ের ব্যবস্থা না করে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান হলে প্রশ্ন উঠতে পারে।  সেজন্য একাধিক নতুন পার্কিং জোন গড়ার উদ্যোগ নিয়েছে আসানসোল ও দুর্গাপুর পুরসভা। আসানসোলে নতুন করে ১৪টি পার্কিং জোন গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের দাবি, সবক’টি গুরুত্বপূর্ণ মার্কেটের বৈধ পার্কিং জোন চালু হলেই সেখানে অভিযান শুরু হবে। এবার অভিযানে স্পট ফাইন দিয়ে মুক্তি পাবেন না আইনভঙ্গকারী। রাস্তার উপর অবৈধ পার্কিং থেকে গাড়ি ও বাইক টোয়িং ভ্যানে চাপিয়ে তুলে নিয়ে যাবে পুলিশ। গাড়ি ও বাইক সরকারি পার্কিংয়ে রাখা হবে। সেখানে গিয়ে মোটা টাকা জরিমানা দিয়ে গাড়ি ছাড়িয়ে আনতে হবে। 
অবৈধ পার্কিং নিয়ে আসানসোল ও দুর্গাপুর দুই শহরেই সমস্যা রয়েছে। আসানসোলের এসবি গরাই রোড, জিটি রোড, হটন রোড দুর্গাপুরের বেনাচিতি বাজার, সিটিসেন্টারে অকারণে যানজট হয়। দেখা   গিয়েছে, রাস্তার উপর গাড়ি রেখে পুরনো গাড়ি বিক্রির কারবার চলছে। এতে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ সমস্যায় পড়েন। অবৈধ পার্কিং বন্ধ করে সেই সমস্যা মেটাতে চাইছে প্রশাসন।

Advertisement
সম্পর্কিত সংবাদ