Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমাবাজি

পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমাবাজি
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: শনিবার রাতে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। এই ঘটনা ঘিরে শোরগোল পড়েছে বসিরহাট ১ নম্বর ব্লকের গোটরা গ্রাম পঞ্চায়েতের তেঘরিয়া এলাকায়। অভিযোগ, ওই এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য মৃত্যুঞ্জয় কর্মকারের বাড়িতে দুষ্কৃতীরা বোমাবাজি করে। পরপর তিন-চারটি বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। জানা গিয়েছে, তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্য এক সময় বিজেপি করতেন। পরে তিনি তৃণমূলে যোগ দেন। তাঁর দাবি, এলাকায় উন্নয়নের কাজ করছি। তা সহ্য করতে না পেরে বিরোধী রাজনৈতিক দলের দুষ্কৃতীরা আমাকে ভয় দেখানোর জন্য এই বোমাবাজি করেছে। তিনি অভিযোগ জানিয়েছেন বসিরহাট থানায়। অভিযোগের ভিত্তিতে পুলিস তাঁর বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। পাশাপাশি তদন্তও শুরু করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ