Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পানিট্যাঙ্কিতে মাটি খুঁড়ে মিলল মাদক

পানিট্যাঙ্কিতে মাটি খুঁড়ে মিলল মাদক
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নকশালবাড়ি: শুক্রবার সন্ধ্যায় ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কির গণ্ডগোলজোতে রাধাকৃষ্ণ মন্দির সংলগ্ন এলাকায় পুলিসের অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ মাদক। মাটি খুঁড়ে ওই মাদক উদ্ধার হয়েছে। এই ঘটনায় আটক করা হয় এক নেপালিভাষী মহিলাকে। পুলিস সূত্রে জানা গিয়েছে, সূত্র মারফত খবর পেয়ে এলাকার এক মহিলার বাড়িতে অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিস। এরপর সন্দেহজনক জায়গায় খনন করতেই কয়েকশো বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ট্যাবলেট উদ্ধার হয়। খড়িবাড়ি থানার ওসি অভিজিৎ বিশ্বাস বলেন, মাটি খুঁড়ে আনুমানিক ৬০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়েছে। পাশাপাশি কয়েকশো নিষিদ্ধ ট্যাবলেটও মিলেছে। এদিকে, ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে মাদক এভাবে স্টক করার নতুন পন্থায় উদ্বেগে পুলিস।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ