Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬

পুনেতে দুর্ঘটনা, ৯ জনের মৃত্যু

পুনেতে দুর্ঘটনা, ৯ জনের মৃত্যু
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
পুনে: শুক্রবার সকালে পুনে-নাসিক হাইওয়েতে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত নয়জনের। এদিন সকাল দশটা নাগাদ নারায়ণগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিস সূত্রে খবর, এদিন একটি মিনিভ্যান নারায়ণগাঁওয়ের দিকে যাচ্ছিল। সেই সময় একটি টেম্পো পিছন থেকে সেটিকে ধাক্কা মারে। সেই অভিঘাতে মিনিভ্যানটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ফাঁকা বাসে গিয়ে ধাক্কা মারে। তাতেই মিনিভ্যানের নয়জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে পুনে (গ্রামীণ)-র পুলিস সুপার পঙ্কজ দেশমুখ জানিয়েছেন। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন। দুর্ঘটনার পর ব্যস্ত রাস্তায় যানজট দেখা দেয়। পুলিস দ্রুত হাইওয়ে থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ