Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পানশালায় যুবককে মারধর: গ্রেপ্তার ১

পানশালায় যুবককে মারধর: গ্রেপ্তার ১
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বউবাজার থানা এলাকায় রবিবার রাতে পানশালায় এক যুবককে মারধর করা হয়। এই অভিযোগে প্রহৃত যুবকের এক বন্ধুকে গ্রেপ্তার করল পুলিস। সোমবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক তাঁকে ১০ জানুয়ারি পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। রবিবার রাতে বউবাজারের ওই পানশালায় মদ খাওয়া নিয়ে কয়েকজন যুবকের মধ্যে বচসা বাধে। অভিযোগ, বচসার মধ্যেই এক যুবককে প্রথমে মারধর করে বের করে দেওয়া হয়। পরে তাঁরা পানশালার বাইরে এসে ফের ওই যুবককে এলোপাথাড়ি মারধর করেন। ওই যুবকের একটি পায়ে বড় ধরনের চোট লাগে। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন সরকারি কৌঁসুলি আদালতে বলেন, এই ঘটনায় বাকিদের খোঁজে পুলিস তল্লাশি শুরু করেছে। এদিকে, এদিন ধৃতের তরফে যে কোনও শর্তে জামিনের আর্জি জানানো হয়। যদিও বিচারক সেই আবেদন বাতিল করেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ