Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পাণ্ডুয়ার সমবায়ের দখলে তৃণমূলই

পাণ্ডুয়ার সমবায়ের দখলে তৃণমূলই
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পাণ্ডুয়ার রুদ্রষণ্ডা-মারসিদ কৃষি সমবায় উন্নয়ন সমিতির বোর্ড দখল করল তৃণমূল কংগ্রেস। রবিবার সেখানে নির্বাচন হয়েছে। ফল প্রকাশের পরে দেখা যায়, একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে রাজ্যের শাসকদল। ওই সমবায়ের ১২টি আসনের মধ্যে ১১টিতেই তৃণমূল প্রার্থীরা জয় পেয়েছেন। একটি আসনে মাত্র এক ভোটে বামেরা জয় পেয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই সমবায় তৃণমূলেরই দখলে ছিল। তবে তৃণমূলের সদস্যরা মনোনীত সদস্য হিসেবে বোর্ড পরিচালনা করতেন। এবার সদস্যদের ভোটে নির্বাচিত হয়ে সরাসরি বোর্ড পরিচালনার সুযোগ পেলেন। তৃণমূলের পাণ্ডুয়া ব্লক সভাপতি আনিসুল ইসলাম বলেন, ৫৬০ জন সদস্য ওই সমবায়ে আছেন। তাঁদের সিংহভাগই আমাদের উন্নয়ন পরিকল্পনার পাশে দাঁড়িয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ