Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পাণ্ডুয়ায় হামলা: ৪২ জনকেই জামিন 

পাণ্ডুয়ায় সরস্বতীর ভাসানের শোভাযাত্রা থেকে পুলিসের উপর হামলা হয়েছিল। সেই ঘটনায় ধৃত ৪২ জনকেই জামিন দিল চুঁচুড়া আদালত।

পাণ্ডুয়ায় হামলা: ৪২ জনকেই জামিন 
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পাণ্ডুয়ায় সরস্বতীর ভাসানের শোভাযাত্রা থেকে পুলিসের উপর হামলা হয়েছিল। সেই ঘটনায় ধৃত ৪২ জনকেই জামিন দিল চুঁচুড়া আদালত। আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃত ব‍্যক্তিরাই যে হামালায় যুক্ত, তাঁর যথেষ্ট প্রমাণ পুলিস পেশ করতে পারেনি। ধৃতদের আইনজীবী চন্দন চক্রবর্তী বলেন, গত ৯ ফেব্রুয়ারির ঘটনা। আমার মক্কেলরা সরস্বতী পুজোর শোভাযাত্রা দেখতে গিয়েছিলেন। পরে সেখানে একটি ঝামেলা হয়। পুলিস আমার নিরপরাধ মক্কেলদের ধরে নিয়ে আসে। এদিন বিচারক ন‍্যায় বিচার করেছেন। তবে গ্রামীণ পুলিসের কর্তারা এনিয়ে কোনও মন্তব‍্য করতে চাননি।
Advertisement
প্রসঙ্গত, শনিবার পাণ্ডুয়ার নিয়াল ন’পাড়াতে পুজোর ভাসানযাত্রা থেকে পুলিসের উপরে হামলা হয়। ডিজে বাজানো বন্ধ করতে গিয়ে পুলিস আক্রান্ত হয়েছিল। পরে গ্রামীণ পুলিস ৭৫ জনের নামে এফআইআর করে। তার মধ‍্যে ৪২ জনকে রবিবার আদালতে পেশ করা হয়। বিচারক তাঁদের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়ে বুধবার হাজির করতে বলেছিলেন। সেই মামলায় এদিন সকলের জামিন মঞ্জুর হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ