Bartaman Logo
৯ জুন, ২০২৬

পিএনবি দুর্নীতি: চার্জশিটে এবার মেহুল-পুত্রের নাম, জুড়বে পলাতক তকমাও

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) ঋণ কেলেঙ্কারিতে অভিযুক্ত পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসিকে এখন বেলজিয়াম পুলিশের হেপাজতে। তাঁকে দেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে কেন্দ্র।

পিএনবি দুর্নীতি: চার্জশিটে এবার মেহুল-পুত্রের নাম, জুড়বে পলাতক তকমাও
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:০২
Prefer us on Google

নয়াদিল্লি: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) ঋণ কেলেঙ্কারিতে অভিযুক্ত পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসিকে এখন বেলজিয়াম পুলিশের হেপাজতে। তাঁকে দেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। এবার চোকসি-পুত্র রোহনের বিরুদ্ধে চার্জশিট দায়েরের প্রক্রিয়া শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। একইসঙ্গে তাঁকে ‘পলাতক আর্থিক অপরাধী’ ঘোষণা করা হতে পারে বলে জানা গিয়েছে।

Advertisement

সূত্রের খবর, বর্তমানে আমেরিকায় রয়েছেন রোহন। ২০১৮ সাল থেকে এই আর্থিক প্রতারণা মামলার তদন্ত চালাচ্ছে ইডি ও সিবিআই। তবে এতদিন পর্যন্ত চার্জশিটে চোকসি-পুত্রের কোনো উল্লেখ ছিল না। অতীতে ইডি দাবি করেছিল, পিএনবি থেকে নেওয়া ঋণের টাকা পাচারে সক্রিয় ভূমিকা ছিল রোহনের। বিভিন্ন ভুয়ো কোম্পানির মাধ্যমে টাকা পাচার করতেন মেহুল। সাম্প্রতিক তদন্তে জানা গিয়েছে, এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল রোহনও। তদন্তকারীদের দাবি, একাধিক ভুয়ো কোম্পানির ডিরেক্টর পদে ছিল চোকসি-পুত্র। ইডির অনুমান, টেক্সাসের স্যামুয়েলস জুয়েলার্সের মাধ্যমে প্রায় ১২ কোটি ১০ লক্ষ টাকা পাচার করা হয়েছিল। ওয়েলস ফার্গো ও গর্ডন ব্রাদার্স সহ বিভিন্ন সংস্থার থেকে ঋণ পেতেই এই কারসাজি করেছিলেন মেহুল। অভিযোগ, আমেরিকায় মেহুলের যাবতীয় আর্থিক লেনদেনের দায়িত্বে ছিল রোহন। ২০২২ সালে চার্জশিটে মেহুল চোকসির স্ত্রী প্রীতির নাম উল্লেখ করেছিল ইডি। জানা গিয়েছে, এবার তাঁর সঙ্গে রোহনকেও পলাতক আর্থিক অপরাধী হিসাবে ঘোষণা করা হতে পারে। জানা গিয়েছে, শীঘ্রই এবিষয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Advertisement
সম্পর্কিত সংবাদ