Bartaman Logo
১০ জুন, ২০২৬

নারী দিবসে প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়ায় ছ’জন ‘অসামান্য’ মহিলার বার্তা

শনিবার ছিল আন্তর্জাতিক দিবস। সেই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরিচালনার দায়িত্ব পেলেন ছ’জন মহিলা।

নারী দিবসে প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়ায় ছ’জন ‘অসামান্য’ মহিলার বার্তা
  • ৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: শনিবার ছিল আন্তর্জাতিক দিবস। সেই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরিচালনার দায়িত্ব পেলেন ছ’জন মহিলা। বিজ্ঞান থেকে মহাকাশ গবেষণা। প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। প্রতি মুহূর্তে দেশের মুখ উজ্জ্বল করে চলেছেন। এদিন তাঁরাই  নিজেদের জীবন সংগ্রামের কাহিনি তুলে ধরলেন। বুঝিয়ে দিলেন, দেশ নির্মাণে নারীশক্তির অবদান কতটা গুরুত্বপূর্ণ। এক্স হ্যান্ডলে মোদির বার্তা, ‘ওঁদের ইচ্ছাশক্তি আমাদের নারীর সীমাহীন ক্ষমতার কথা মনে করিয়ে দেয়। প্রতিদিন বিকশিত ভারত নির্মাণে মহিলাদের এই অবদানকে উদযাপন করি।’

Advertisement

দেশের দুই মহিলা বৈজ্ঞানিক এলিনা মিশ্র ও শিল্পী সোনি। বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নিয়ে যেতে নিরন্তর কাজ করে চলেছেন। এলিনা মুম্বইয়ের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে পরমাণু বৈজ্ঞানিক। অন্যদিকে, শিল্পী যুক্ত রয়েছেন ইসরোর সঙ্গে। 
গ্রামীণ অর্থনীতিতে বিপ্লব আনার ক্ষেত্রে অজৈতা শাহের অবদান অনস্বীকার্য। ডিজিটাল দুনিয়ায় ৩৫ হাজারের বেশি মহিলা উদ্যোগপতিকে উন্নতির সুযোগ করে দিয়েছেন ফ্রন্টিয়ার মার্কেটসের সিইও। মহিলা ব্যবসায়ীদের সাবলম্বী হতে সাহায্য করেছেন। তাঁদের হাত ধরেই বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে জরুরি পণ্য ও পরিষেবা। যার জেরে শক্তিশালী হয়েছে গ্রামীণ অর্থনীতি।
বিহারের ‘মাশরুম লেডি’ হিসেবে পরিচিত অনিতা দেবী। ২০১৬ সালে শুরু করেছিলেন মাধোপুর ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি। মাশরুম চাষের মাধ্যমে বহু গ্রামীণ মহিলাকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন অনিতা। 
দাবার জগতে ইতিমধ্যে নিজের নাম করে নিয়েছেন বৈশালী রমেশবাবু। মাত্র ছ’বছর বয়স থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এই দাবাড়ু। ২০২৩ সালে পেয়েছেন গ্র্যান্ডমাস্টার খেতাব। এদিন শুরুতেই প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নিজের কাহিনি তুলে ধরেন বৈশালী।
স্কুল সহ বিভিন্ন জায়গায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করতে দিনরাত কাজ করে চলেছেন ডঃ অঞ্জলি আগরওয়াল। তিন দশক ধরে এর সঙ্গে যুক্ত রয়েছে তাঁর সংস্থা সমর্থ্যম সেন্টার ফর ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটি। এভাবেই নারী দিবসে নারীশক্তির কথা বললেন ছ’জন অসামান্য মহিলা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ