Bartaman Logo
৯ জুন, ২০২৬

বিশ্বের সবথেকে উঁচু! তিরঙ্গা উড়িয়ে চেনাব সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা চালিয়ে ভারতে ভীতি সৃষ্টি করতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু পহেলগাঁও হামলার পাল্টা জবাব ‘অপারেশন সিন্দুর’-এ বর্তমানে নাস্তানাবুদ পাকিস্তান।

বিশ্বের সবথেকে উঁচু! তিরঙ্গা উড়িয়ে চেনাব সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
  • ৬ জুন, ২০২৫ ১৭:০৬
Prefer us on Google

৬ জুন, শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা চালিয়ে ভারতে ভীতি সৃষ্টি করতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু পহেলগাঁও হামলার পাল্টা জবাব ‘অপারেশন সিন্দুর’-এ বর্তমানে নাস্তানাবুদ পাকিস্তান। এরই মধ্যে জম্মু ও কাশ্মীরবাসী পেল বড় উপহার। আজ শুক্রবার ভূস্বর্গে চেনাব ব্রিজ ও আনজি সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি চালু করা হয়েছে দু’টি নতুন বন্দে ভারতও।

Advertisement

এদিন নব নির্মিত চেনাব সেতু উদ্বোধনের উপর জাতীয় পতাকা হাতে নিয়ে ব্রিজের উপর হাঁটেন প্রধানমন্ত্রী। এরপর বিশ্বের সর্বোচ্চ ঝুলন্ত রেল সেতু আনজি ব্রিজেরও উদ্বোধন করেন তিনি। পাশাপাশি দুটি বন্দে ভারত এক্সপ্রেসও উদ্বোধন করা হয়। কাটরা থেকে শ্রীনগর রুটের বন্দে ভারতে উঠে স্কুল পড়ুয়াদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন মোদি।

পরে কাটরা থেকে পহেলগাঁও হামলা নিয়ে পাকিস্তানকে নিশানা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “প্রতিবেশী দেশটি মানবতার বিরুদ্ধে। এটি এমন একটি দেশ যা দরিদ্রদের জীবিকা নির্বাহেরও বিরুদ্ধে। পাকিস্তান পহেলগাঁও মানবতা এবং কাশ্মীরের সাধারণ মানুষ উভয়কেই আক্রমণ করেছে। ওদের লক্ষ্য ছিল কাশ্মীরের পরিশ্রমী মানুষের উপার্জন বন্ধ করা। সেই কারণেই পর্যটকদের উপর আক্রমণ করেছে। গত চার-পাঁচ বছরে ক্রমাগত এখানে পর্যটন রেকর্ড সংখ্যক বেড়েছে। পাকিস্তান ইচ্ছাকৃত ভাবে জম্মু ও কাশ্মীরের দরিদ্র পরিবারগুলির উপর আর্থিক ভাবে হামলা চালিয়েছে।”     

Advertisement
সম্পর্কিত সংবাদ