Bartaman Logo
২ আগস্ট, ২০২৬

ডিপি বদলালেন প্রধানমন্ত্রী মোদি

অপারেশন সিন্দুর-এর গৌরবময় স্মৃতিকে স্মরণ করতে এবার সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডলের ডিপি বদলে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেনাবাহিনী ও তাদের সাফল্যকে উদযাপন করতে অন্যদেরও একই পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

ডিপি বদলালেন প্রধানমন্ত্রী মোদি
  • ৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অপারেশন সিন্দুর-এর গৌরবময় স্মৃতিকে স্মরণ করতে এবার সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডলের ডিপি বদলে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেনাবাহিনী ও তাদের সাফল্যকে উদযাপন করতে অন্যদেরও একই পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। উল্লিখিত ছবিতে পতাকার তিন রঙে ইংরেজিতে লেখা সিন্দুর। এরমধ্যে একটি ‘ও’তে লাল রঙে সিন্দুরের টিপ। এই ছবির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন, এক বছর আগে 

Advertisement

অপারেশন সিন্দুরের সময় ভারতীয় সেনাবাহিনী তাঁদের অসীম সাহস দেখিয়েছিল। ভারতীয় সাধারণ মানুষের উপর হামলার যথার্থ বদলা নিয়েছিল তারা। সেই বীরত্বকে সম্মান জানিয়ে সকলে মিলে সোশ্যাল মিডিয়ার ডিপি বদলে ফেলি।  

Advertisement
সম্পর্কিত সংবাদ