Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিসের গাড়ির সঙ্গে সংঘর্ষে আহত ৭

পুলিসের গাড়ির সঙ্গে সংঘর্ষে আহত ৭
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: অনুষ্ঠান বাড়িতে যাওয়ার পথে একটি প্রাইভেট গাড়ির ধাক্কা পুলিসের গাড়ির সঙ্গে। প্রাইভেট গাড়িটির সাতজন যাত্রী আহত হয়েছেন। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে কলকাতা বাসন্তী হাইওয়ের ন্যাজাট থানা এলাকার শিরীষতলায়। আহতদের উদ্ধার করে স্থানীয় মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Advertisement
পুলিস সূত্রে জানা যায়, মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শনের জন্য মিনাখাঁর দিক থেকে কয়েকটি পুলিসের গাড়ি যাচ্ছিল সন্দেশখালির দিকে। তখন উল্টোদিক থেকে আসছিল একটি প্রাইভেট গাড়ি। মালঞ্চ শিরীষতলার কাছে দু’টি গাড়ির মধ্যে ধাক্কা লাগে। তাতে ওই প্রাইভেট গাড়িতে থাকা সাতজন আহত হন। স্থানীয় বাসিন্দারাই তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। এই ঘটনাকে ঘিরে তীব্র যানজট হয়। পরে ওই এলাকাকে যানজট মুক্ত করে ন্যাজাট থানার পুলিস।
প্রাইভেট গাড়িটির এক যাত্রী কেরামত আলি বলেন, আমরা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছিলাম। তখনই পুলিসের গাড়ির সঙ্গে আমাদের গাড়ির ধাক্কা লাগে। পুলিস জানায়, আহতদের হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। তাঁরা সকলেই সুস্থ আছেন।
সম্পর্কিত সংবাদ