Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

পুলিসের বাধার মুখে

পুলিসের বাধার মুখে
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ভারতে এসেছেন এড শিরান। পুনে, হায়দরাবাদ, চেন্নাইতে ইতিমধ্যে তাঁর অনুষ্ঠান দেখেছেন দর্শক। এরপরের কনসার্ট বেঙ্গালুরুতে। কনসার্টের আগে রবিবার সকালে ভক্তদের চমক দেন ব্রিটিশ পপস্টার। বেঙ্গালুরুর চার্চ স্ট্রিটে ফুটপাথে গান ধরেছিলেন তিনি। এড শিরানকে এভাবে গান করতে দেখে অবাক হয়ে যান পথচলতি অনুরাগীরা। ভিড় জমতে থাকে। তবে আচমকাই তারকাকে থামিয়ে দেয় বেঙ্গালুরু পুলিস। মাইক ও সাউন্ড সিস্টেমের তার খুলে নেয় পুলিস। বিদেশের রাস্তায় এধরনের স্ট্রিট পারফরম্যান্স করার সুযোগ রয়েছে। তবে এ দেশে তেমন পরিকাঠামো নেই। পাশাপাশি নজর রাখতে হয় তারকাদের নিরাপত্তার দিকেও। এ জন্যই পুলিস বাধ্য হয়ে এড শিরানের গান বন্ধ করেছেন বলে মনে করা হচ্ছে। যদিও পুলিসের এই উদ্যোগ সমালোচিত হয়েছে সমাজমাধ্যমে।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ