সংবাদদাতা, তারকেশ্বর: জাঙ্গিপাড়া থানার ওসি ও সাইবার ক্রাইম অফিসারের নাম করে প্রতারণার ছক ভেস্তে দিলেন এক সচেতন নাগরিক। হুগলি জেলা পুলিসের উদ্যোগে ‘সাইবার পাঠশালা’ নামে একটি কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচির ফলেই ওই নাগরিক এমন সচেতনতার পরিচয় দিতে পেরেছেন বলে মনে করছে পুলিস।
Advertisement
মঙ্গলবার দুপুরে হুগলি জেলার জঙ্গিপাড়া থানার অধীনে আঁটপুর নিবাসী অনুপ সেনের মায়ের কাছে একটি ফোন আসে। জাঙ্গিপাড়া থানার ওসি অনিল রাজ ও আইসি সাইবার ক্রাইম হুগলি গ্রামীণ পুলিসের নাম করে এক দুষ্কৃতী প্রতারণার চেষ্টা করে। ফোনে জানানো হয়, আপনি ঋণ পরিশোধ করেননি। ঋণের টাকা শোধ না করলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মায়ের কাছে একথা শুনেই অনুপবাবু দ্রুত জাঙ্গিপাড়া থানায় যোগাযোগ করেন। থানায় থেকে কর্তব্যরত অফিসার প্রতারককে ফোন করেন। তখন ওই প্রতারক অফিসারকে জানায়, সাইবার ক্রাইম বিভাগ থেকে ফোন করা হচ্ছে। এমনকী টাকা ফেরত না দিলে অনুপবাবুকে থানায় বসিয়ে রাখতেও বলে সে। সন্দেহ হয় পুলিসের। তারা তদন্ত করে দেখে, ভিন রাজ্যের এক প্রতারক চক্র এই ঘটনার সঙ্গে যুক্ত।
পুলিস জানিয়েছে, অনুপবাবুর সচেতনতা, উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার কারণে তিনি সাইবার প্রতারণা ও আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পান। এই ঘটনার সঙ্গে কারা জড়িত, পুলিস তা তদন্ত করে দেখছে।
পুলিস জানিয়েছে, অনুপবাবুর সচেতনতা, উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার কারণে তিনি সাইবার প্রতারণা ও আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পান। এই ঘটনার সঙ্গে কারা জড়িত, পুলিস তা তদন্ত করে দেখছে।
জাঙ্গিপাড়া থানায় ঘটনার কথা বলছেন অনুপ সেন।



