নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বৃহস্পতিবার গভীর রাতে বাগুইআটির চিনারপার্কে অস্থায়ী দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের জেরে প্রায় চারটি অস্থায়ী ঝুপড়ি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। সেই সঙ্গে সেখানে থাকা দু’টি রাজনৈতিক কার্যালয়ও পুড়ে গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগেছে।



