Bartaman Logo
১০ জুন, ২০২৬

পকসো মামলায় ইয়েদুরাপ্পাকে আগাম জামিন হাইকোর্টের

পকসো মামলায় ইয়েদুরাপ্পাকে আগাম জামিন হাইকোর্টের
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বেঙ্গালুরু: নাবালিকাকে যৌন হেনস্তার মামলায় আপাতত স্বস্তি পেলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা। শুক্রবার তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করল কর্ণাটক হাইকোর্ট। তবে জামিন পেলেও মামলাটি প্রত্যাহার করার নির্দেশ দেয়নি আদালত। বর্তমানে সেটি নিম্ন আদালতে ফেরত পাঠানো হয়েছে। এদিন এইসংক্রান্ত নির্দেশ দিয়েছেন বিচারপতি নাগাপ্রসন্ন। তাই আপাত স্বস্তি মিললেও পুরোপুরি রেহাই পেলেন না ইয়েদুরাপ্পা। 
Advertisement
গত বছর এক মহিলা অভিযোগ তোলেন, তাঁর শিশুকন্যাকে যৌন নিগ্রহ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এরপর গত ২ ফেব্রুয়ারি বেঙ্গালুরু পুলিস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পকসো আইন ও ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ