Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পুকুর থেকে উদ্ধার ২ ছাত্রীর মৃতদেহ

পুকুর থেকে উদ্ধার ২ ছাত্রীর মৃতদেহ
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু হল  দুই ছাত্রী। মৃতদের মধ্যে একজনের নাম শ্রেয়া দে (১২) এবং তার সমবয়সি অপর ছাত্রীর নাম প্রিয়সি মালাকার। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে, স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তরণীপুর গ্রামে। জানা গিয়েছে, শ্রেয়ার বাড়ি হাবড়ায়। সে তার মা শম্পা দে’র মামা জটিরাম মণ্ডলের বাড়ি তরণীপুরে বেড়াতে এসেছিল। সেদিন দুপুরে সে এবং জটিরামের প্রতিবেশী প্রিয়সি একসঙ্গে স্নান করতে যায় বাড়ির পাশের একটি পুকুরে। কিন্তু, দীর্ঘক্ষণ কেটে গেলেও তারা বাড়ি ফিরছে না দেখে খোঁজ করতে শুরু করেন পরিবারের লোকেরা। তখনই পুকুরপাড়ে জুতোজোড়া দেখে তাঁদের সন্দেহ হয়। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। এরপর পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হলে উদ্ধার হয় দুই ছাত্রীর মৃতদেহ। স্বরূপনগর থানার পুলিস ঘটনাস্থলে এসে মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বসিরহাট জেলা হাসপাতাল মর্গে।
Advertisement
সম্পর্কিত সংবাদ