Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পুকুরে ডুবে যুবকের মৃত্যু

পুকুরে ডুবে যুবকের মৃত্যু
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীতের দাপট কমায় পাড়ার পুকুরে স্নান করতে নেমেছিলেন এক যুবক। ভারসাম্য হারিয়ে তলিয়ে গিয়ে মৃত্যু হল তাঁর। পুলিস জানিয়েছে, মৃতের নাম বাপ্পা বিশ্বাস (৩৯)। শুক্রবার পূর্ব যাদবপুর থানা এলাকার মিলন পার্কের কাছে ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা ওই যুবককে পুকুরের জলে ভাসতে দেখেন। তাঁরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে বাপ্পাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পূর্ব যাদবপুর থানা। স্থানীয় সূত্রের খবর, বাপ্পা সোনারপুর থানা এলাকার কালিকাপুরের বাসিন্দা। পূর্ব যাদবপুরে এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন ছুটি কাটাতে। এদিন দুপুরে নয়াবাদ ঝিল পার্ক ভেড়িতে স্নান করতে নামেন তিনি। সেখানেই ডুবে যান তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে আসে পূর্ব যাদবপুর থানার পুলিস। লালবাজার সূত্রে খবর, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ